বাঁশখালীতে সড়ক র্দুঘটনায় ১ বৃদ্ধার মৃত্যু

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালীর প্রধান সড়ক সাধনপুর চারা বটতল নামক স্থানে দ্রতগামী বাস ও সিএনজি ট্যাক্সির সংঘর্ষে ঘটনাস্থলে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বাস চালক সহকারি পলাতক রয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস, সিএনজি ট্যাক্সি হেফাজতে নিয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। নিহত বৃদ্ধা উপজেলার পুকুরিয়া ইউপি চানপুর গ্রামের আহমদ কবিরের স্ত্রী বলে জানা যায়।

আজ রবিবার (৮ মার্চ) সাড়ে ১১টার দিকে বাঁশখালী প্রধান সড়কে চারা বটতল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম অভিমুখী স্পেশাল সার্ভিস বাস (ঝিনাইদহ জ-১১-০০০৪) সাধনপুর চারাবটতল নামক স্থানে পৌঁছলে চানপুর চৌমুহনী থেকে বৈলছড়ি অভিমুখী সিএনজি ট্যাক্সির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই সিএনজি ট্যাক্সি যাত্রী পুকুরিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুলাল পাড়া মৃত কবির আহমদের স্ত্রী সামশুন্নাহার (৬৫) মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে স্থানীয় জনতা গুনাগরী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.