বিশ্ব শান্তি কামনায় ধর্ম চর্চা ও অনুশীলনের কোন বিকল্প নেই

0

বাঁশখালী প্রতিনিধিঃ বাঁশখালী উপজেলার ৫ম গ্রামের দায়ক দায়িকাদের অংশ গ্রহনের মাধ্যমে উত্তর জলদী বড়ুয়াপাড়া গ্রামে সার্বজনীন শুভ বোধিমেলা উপলক্ষে সদ্ধর্ম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ সোমবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁশখালী পৌরসভার উত্তর জলদীতে বিশ্বশান্তি কামনায় বোধিমেলা অনুষ্ঠিত হয়েছে ।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ও অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে শাসনপ্রিয় মহাস্থবির বলেন, বিশ্ব শান্তি কামনায় ধর্মের চর্চা ও অনুশীলন এর কোন বিকল্প নেই। বিশ্বে যত সংঘাত ও হানাহানি থেকে পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো ধর্মের অনুশীলন।

ধর্মের প্রতি যারা যত বেশি আকৃষ্ঠ হয় তারা কোন অন্যায় অবিচার করতে পারে না। অনুষ্ঠান শেষে বিশ্ব শান্তি ও করোনা ভাইরাস থেকে দেশের জনগন নিরাপদ থাকার জন্য প্রার্থনা করা হয়।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামিজুরী সুমনাচার বির্দশনারাম বিহারের অধ্যক্ষ শ্রীমৎ শীলরক্ষিত মহাস্থবির, আর্শীবাদক ছিলেন বাঁশখালী পৌরসভাস্থ জলদী ধর্মরত্ন বিহারের অধ্যক্ষ ধর্মপাল মহাস্থবির,আলোচক ছিলেন শ্রীমৎ তিলোকানন্দ মহাস্থবির,শ্রীমৎ তিলোকপ্রিয় মহাস্থবির,ধর্মানন্দ মহাস্থবির,ধর্মমিত্র স্থবির।

প্রধান আলোচক ছিলেন মৈতলা সদ্ধর্মজ্যোতি বিহারের আবাসিক প্রধান বুদ্ধপ্রিয় মহাস্থবির। বৈদ্যপাড়া সার্বজনীন বিহারের অধ্যক্ষ জ্ঞানমিত্র স্থবির এর সঞ্চালনে স্বাগত বক্তব্য প্রদান করেন পল্লী চিকিৎসক প্রভাস চন্দ্র বড়ুয়া, বাঁশখালী বৌদ্ধ সমিতির সাধারন সম্পাদক সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, শিক্ষক জিতেন্দ্র লাল বড়ুয়া প্রমুখ ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.