পটিয়া পৌরসদরে সাবান, মাস্ক ও প্রচারপত্র বিতরণ

0

সুজিত দও, পটিয়া প্রতিনিধিঃ পটিয়া পৌরসদরের ৩নং ওয়ার্ড তালতলা চৌকী এলাকায় স্থানীয় পেশাজীবীদের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সাবান, মাস্ক এবং প্রচার পত্র বিলি করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী যুব লীগের সভাপতি ও সিডিএ’র সাবেক বোর্ড মেম্বার আ ম ম টিপু সুলতান চৌধুরী,, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম চৌধুরী, সাজ্জাদ কবীর আরজু, পেয়ার মুহাম্মদ, ওসমান গনী চৌধুরী, সাইফুল ইসলাম, নুরুল হাসান সেলিম, খলিলুজ্জমান আমিরী, গিয়াস উদ্দিন আজাদ, আহমদ শরীফ রানা, মাহবুবুল আলম, নাজিম উদ্দিন, মাসুদ চৌধুরী, সাইফুল ইসলাম সাকু, সোহেল খান, আরাফাত ইসলাম, আলী আকবর চৌধুরী, আবছার উদ্দিন, মো: বাবুল, নুরুল আলম, মনসুর আহমদ মঞ্জু, শফিকুল ইসলাম, ছালেহ নুর সেলু প্রমুখ।

এসময় আ ম ম টিপু সুলতান চৌধুরী বলেন, করোনা ভাইরাস চীন পরিকল্পিত উপায়ে মোকাবেলা করেছে। আমরা ও যদি প্রবাসী এবং আক্রান্তদের ক্ষেত্রে প্রতিপালন যোগ্য নিয়ম মেনে চলি তাহলে বাংলাদেশের মানুষ এ সমস্যা কাঠিয়ে উঠতে পারবে।

তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম অযথা বাড়িয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি থেকে ব্যবসায়ীদের বিরত থাকার আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.