রংপুর : রংপুর মহানগরীর মাহিগঞ্জে দুর্বৃত্তের গুলিতে জাপানি নাগরিক ওসি কনিও নিহত হয়েছেন। তার মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) বেলা ১১টার কিছুক্ষণ আগে কাউনিয়া উপজেলার আলুটারি মহিষওয়ালা মোড়ে এই হত্যাকাণ্ড ঘটে বলে কাউনিয়া থানার ওসি রেজাউল করিম জানিয়েছেন।
তিনি একজন পর্যটক ছিলেন। গ্রামের পথে হেঁটে যাওয়ার সময় তিনি হামলার শিকার হন। কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। জানা গেছে ওসি কনিও বাংলাদেশ ও জাপানের নাগরিক।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-২ নম্বরের ৯০ নম্বর সড়কের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন নেদারল্যান্ডসভিত্তিক এনজিও আইসিসিও কো-অপারেশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক সিজার তাভেল্লা (৫০)। তিনি আইসিসিও কো-অপারেশনের ‘প্রফিটেবল অপারচ্যুনিটিজ ফর ফুড সিকিউরিটি’ কর্মসূচির প্রকল্প ব্যবস্থাপক ছিলেন। এনজিওটি বাংলাদেশে পানি, সেনিটেশন, শরণার্থী সমস্যা ও পুনর্বাসনসহ নানা সমাজসেবামূলক কাজ করে থাকে।
