বাঁশখালী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে সারাদেশে ‘লকডাউন’ এর ফলে বিপাকে পড়া গরীর,দিনমজুর ও অসহায় মানুষের পাশে দাড়িঁয়ে বাঁশখালী থানা পুলিশের কার্যক্রম দিন দিন প্রশংসনীয় হয়ে উঠেছে।
এদিকে সারা বাঁশখালী জুড়ে প্রচার প্রচারনা চালানো, জীবানু নাশক স্প্রে ছিটানো, হোম কোয়ান্টাইনে থাকা লোকজনের নিয়মিত খোঁজ খবর নেওয়া এবং আইনশৃংখলা নিয়ন্তনে রাখতে সাধারন জনগনকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করা সব মিলিয়ে বাঁশখালী থানা পুলিশ এখন মানবিক পুলিশে পরিনত হয়েছে ।
তাছাড়া আড়ে যেখানে জিডি ডায়েরী করতে নানা ধরনের ভোগান্তি পোহাতে হতো সেখানে এখন অনায়াসে সব কিছু করা যায়।
এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন ,পুলিশ ও মানুষ তবে প্রয়োজনে এবং ক্ষেত্র বিশেষে তাদের ভুমিকা সাধারন জনগনের কাছে গ্রহন যোগ্যতা পায় না।
তিনি বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে আমাদের সবাইকে মানবিক আচরনের মাধ্যমে টিকিয়ে থাকতে হবে। তাই আমি প্রতিদিন পুলিশের অপরাপর সদস্যদের নিয়ে সাধারন মানুষের কাছে ছুটে যেতে চেষ্টা করি ।
