চট্টগ্রাম হাটহাজারীতে বিদেশি অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার

0

সিটি নিউজ ডেস্ক :  চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার আমানবাজার এলাকা থেকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন (৪২) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে আমানবাজার রহমান মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।গ্রেফতার মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন হাটাহাজারী উপজেলার উত্তর ফতেয়াবাদ এলাকার আবদুর রহিমের ছেলে। তিনি অস্ত্রধারী সন্ত্রাসী বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহামুদুল হাসান মামুন বলেন, আমানবাজার রহমান মার্কেট থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৭৮ পিস ইয়াবাসহ মো. সরোয়ার কামাল প্রকাশ লিটন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, মো. সরোয়ার কামাল প্রকাশ লিটনের বিরুদ্ধে হাটহাজারী থানায় চারটি মামলা রয়েছে। তাকে হাটাহাজারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.