সিটিনিউজবিডি : ‘প্রশ্নফাঁস কেলেঙ্কারিতে’ মেডিকেলের ২০১৫-১৬ সেশনের ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ভর্তিচ্ছুদের আন্দোলনের মুখে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শিক্ষার্থীদের কোনো অযৌক্তিক দাবি মানা হবে না।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হওয়ার খবর ভিত্তিহীন। অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছতার ভিত্তিতে পরীক্ষা নেওয়া হয়েছে।
ভর্তি পরীক্ষা বাতিলের দাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যখন রাজপথে আন্দোলন করছেন, তার মধ্যেই আজ রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন কথা বললেন স্বাস্থ্যমন্ত্রী।
