সিটি নিউজ ডেস্ক : সততা ও মেধার প্রতীক, কবি এবং প্রখ্যাত সাংবাদিক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি ২০২০ সালে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পেয়েছেন। আজ তার জন্মদিন। জন্মদিনে সিটি নিউজ পরিবারের পক্ষ থেকে জানাই অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা।
সাংবাদিক জাফর ওয়াজেদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতিও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য সম্পাদক ছিলেন।
উল্লেখ্য,জাফর ওয়াজেদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে তার নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস একই জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামে। মো. ইছমত আলী ও মোসাম্মৎ রোকেয়া বেগম দম্পতির সাত সন্তানের মধ্যে জাফর ষষ্ঠ। তিনি বাংলা সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও ১৯৮৩ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
