পটিয়া পৌর আওয়ামী প্রজন্ম লীগের বৃক্ষ রোপন উদ্বোধন 

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ পটিয়া পৌর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের উদ্যোগে আজ সকালে বৃক্ষ রোপন ও নতুন প্রজন্মের মধ্যে বৃক্ষ রোপনে চারা বিতরন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের আঙ্গিনায় এ কার্যক্রমের উদ্বোধন করেন। পটিয়া আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

অতিথিদের মধ্যেউপস্থিত,আওয়ামীমুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শিশু সংগঠক আলমগীর আলম, শিক্ষক সুনিল কুমার বড়ুয়া,পটিয়া পৌরসভা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি শফিকুল ইসলাম শফি, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ কাউছার, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপু,উপজেলার প্রচার সম্পাদক এমরান হোসেন,বটন দাশ,বাবলাদাশপ্রমুখ।

এতে বক্তারা বলেন, সামাজিক বনায়ম ও বৃক্ষ রোপনের মাধ্যমে মানুষ বেঁচে থাকে সময়ের প্রয়োজনে বর্তমানে সামজিক বনায়ন বৃক্ষ রোপন খুবই জরুরি তাই সকলকে প্রতিটি বাড়ী, রাস্তা – ঘাট, বিভিন্ন বিদ্যালয় সহ বিভিন্ন এলাকার আঙ্গিনায় বৃক্ষ রোপনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.