পটিয়া রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে কোচিং করায় শিক্ষককে শোকজ

0

সুজিত দত্ত, পটিয়া : সরকারী নিদ্দের্শনা অমান্য করে চট্টগ্রামের পটিয়ায় বিদ্যালয়ে কোচিং ক্লাস চালু করার অভিযোগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির জরুরী বৈঠকে এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো শাহাদাত হোসেনকে শোকজ করা হয়েছে।

শনিবার ( ১১ জুলাই ) স্কুল ম্যানেজিং কমিটির জরুরী বৈঠকে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে আগামী ৭ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এ আগে স্কুলের ছাত্রদের কোচিং ক্লাস চালু করলেই কমিটির সকল সদস্য ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। সরকারি নির্দেশনা না মেনে কোচিং ক্লাশ চালু করার বিষয়টি কমিটির পক্ষ থেকে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা ও পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার, কমিটির সদস্য গোফরান রানা, খোরশেদ গণি, ফরিদ আহমদ, আলী হোসাইন, আবদুল মোতালেব, শাহনাজ বেগম, এটিএম তোহা, আবু তৈয়ব।

এ জরুরী বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহদাত হোসেন নিজে ভুল স্বীকার করে দুঃখ প্রকাশ ও ভুল সংশোধনের জন্য তাকে সুযোগ দিতে কমিটির কাছে অনুরোধ জানান তিনি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার হায়দার বলছে, কমিটি ও সরকারি নির্দেশনা অমান্য করে স্কুলের ছাত্রদের কোচিং ক্লাস চালুর বিষয়টি ঠিক করেনি ভারপাপ্ত প্রধান শিক্ষক। ফলে কমিটির সিদ্ধান্ত মোতাবেক শোকজ করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে শিক্ষকের বিরুদ্ধে সরকারি বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.