সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ায় নারী জাগরণ সংস্থার ব্যবস্থাপনায় এনজিও ফাউন্ডেশনের সহায়তায় এ সংস্থার মাধ্যমে সেলাই প্রশিক্ষণ প্রাপ্তদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
সেলাই মেশিন বিতরণে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন, নারী জাগরণ সংস্থার সভানেত্রী ফারহানা আখতার, অতিথিদের মধ্যে উপস্থিত পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল খালেক, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, মির্জা সিরাজুল ইসলাম, বক্তব্য রাখেন সংস্থার সহ সভানেত্রী সুফিয়া বেগম, সহ সম্পাদিকা রিংকী দেব, কোষাধ্যক্ষ ছানোয়ারা বেগম প্রমুখ।
এতে এনজিও ফাউন্ডেশন প্রদত্ত ১০ টি সেলাই মেশিনের সাথে সমাজসেবী মো: মাসুম ৪ টি ও ডা: কে আখতার ৬ টি মেশিন প্রদান করেন।
এছাড়া ও এতে এ সংস্থা থেকে ৩০ জন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্তকে সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সেলাই মেশিন ও সনদ বিতরণের সময় বক্তারা জাতিকে স্বনির্ভর করতে হলে জাতি গঠনের বৃক্তবানদের সবাইকে এগিয়ে আসার আহবান জানানিয়ে বলেন জাতি গঠন করতে হলে প্রশিক্ষনের কোন বিকল্প নেই। তারা সবাইকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে দেশে বিদেশে পেশাগত দায়িত্বে উৎকর্ষ সফলের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে একযোগে কাজ করতে হবে ।
পরে ২০ টি সেলাই মেশিন ও সনদপত্র বিতরণ করা হয়েছে ।
