বাঁশখালী প্রতিনিধিঃ সারাদেশে বৃক্ষরোপনের অংশ হিসাবে উপজেলা যুবলীগের উদ্যোগে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়।
বৃক্ষরোপন কর্মসুচীর উম্ভোধন করেন বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম,এ সময় যুবনেতা গিয়াস উদ্দিন চৌধুরী, মুহাম্মদ খুরশীদুল আলম, মো: মনজুরুল ইসলাম, হেলাল উদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি অধ্যাপক তাজুল ইসলাম বলেন, বৃক্ষ রোপন করা ও পরিচর্চ্চা করা সকল নাগরিকের কর্তব্য। দেশে মাননীয় প্রধানমন্ত্রী বৃক্ষরোপন কর্মসুচীর উদ্ভোধন এবং প্রত্যেক নাগরিককে তিনটি করে চারা রোপন করার জন্য আহবান জানান।
তারই অংশ হিসাবে উপজেলা যুবলীগের পক্ষ থেকে কর্মসুচীর অংশ হিসাবে চারা রোপন ও বিতরন করা হচ্ছে বলে তিনি জানান ।
