পটিয়ায় বৃক্ষরোপণ উদ্ধোধনে হুইপ শামসুল হক

0

সুজিত দত্ত, পটিয়া চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পটিয়াতেও বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১ কোটি বৃক্ষ চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে চট্রগ্রামের পটিয়ায় জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী আনুষ্ঠানিক ভাবে বৃক্ষ রোপণ কার্যক্রম উদ্বোধন করেন।

এতে দক্ষিণ বন বিভাগ পটিয়া রেঞ্জ ও পটিয়া প্রশাসনের যৌথ উদ্যোগে ২১ হাজার বৃক্ষ চারা বিতরন করা হয়। এ মধ্যে বনজ, ফলজ ও ওষধি সহ বিভিন্ন প্রজাতির চারা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা, পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশিদ, বন রেঞ্জ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, থানার ওসি মো বোরহান উদ্দিন, হুইপের বন বিভাগের প্রতিনিধি জিতেন কান্তি গুহ, পৌর আ’লীগ সভাপতি আলমগীর আলম, সম্পাদক এম, এন, এ নাছির, আ”লীগ নেতা মুজিবুল হক চৌধুরী নবাব,

কাউন্সিলরদের মধ্যে (প্যানেল মেয়র) রূপক কুমার সেন,(প্যানেল মেয়র)মুহাস্মদ আবুছৈয়দ, গোফরান রানা, বুলবুল আকতার, ফেরদৌস বেগম, ইয়াছমিন আকতার, রবিউল হোসেন রুবেল, ৩নং ওয়ার্ড পৌর আ”লীগ সাধারণ সস্পাদক মোঃ মাহাবুল আলম, যুবলীগ নেতা এনাম মজুমদার, নজরুল ইসলাম, মোঃ মহিউদ্দিন, আবু তৈয়ব সোহেল, আ” লীগ নেতা নাজমুল সাকের ছিদ্দিকী, আরাফাত শাকিল, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের পৌর সভাপতি শফিকুল ইসলাম শফি প্রমুখ।

বৃক্ষ রোপণ উদ্বোধনকালে হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হলে প্রতিটি এলাকায় বৃক্ষ রোপনের বিকল্প নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ১ কোটি বৃক্ষ চারা রোপন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যা আগামী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.