জাতীয় সংসদের হুইপ কর্মবীর শামসুল হক চৌধুরী এম পি’র ৬৩তম জন্মদিন আজ

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়ার মাটি ও মানুষের নেতা জাতীয় সংসদের হুইপ কর্মবীর আলহাজ্ব সামশুল হক চৌধুরী পটিয়ার (এম পির) আজ ৬৩ তম জম্মদিন আজ।

সদা হাস্যোজ্জ্বল, বর্ষীয়ান রাজনীতিক নেতা জনগনের সেবক, জনদরদী ও বিশিষ্ঠ সমাজ সেবক। তিনি ১৯৫৭ সালের ২০ জুলাই এ দিনে চট্টগ্রামের পটিয়া ঐতিহ্যবাহী রশিদাবাদ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জম্ম ।

পিতা মরহুম আলহাজ্ব নুরুল করিম চৌধুরী ও মাতা মরহুমা ছপুরা করিম চৌধুরীর। তিনি তার পরিবারে জ্যেষ্ঠ সন্তান। ঐতিহ্যবাহী প্রাচীন রাজনৈতিক দলের আওয়ামী লীগের টিকেটে নৌকা প্রতীক নিয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে ৩বার জাতীয় সংসদের সংসদীয় আসন-২৮৯, চট্টগ্রামের ১১ – ১২ সংসদীয় আসনে বিপুল ভোটে ‍নির্বাচিত হন। পটিয়া আসন থেকে আওয়ামী লীগের হয়ে তাঁর হ্যাট্রিক বিজয় এক অনন্য ইতিহাস।

গত নির্বাচনে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে মন্ত্রী পদমর্যাদায় জাতীয় সংসদে হুইপ মনোনীত করেন। সামশুল হক চৌধুরী ছাত্র জীবনেই রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে জড়িত।

চট্টগ্রাম সরকারি কমার্স কলেজে লেখা -পড়ার সময় তিনি ছাত্র সংসদের নির্বাচিত এজিএস ও কলেজ শাখার ছাত্রলীগের যুগ্ম সম্পাদক দায়িত্বে ছিলেন । ক্রীড়া সংগঠকে তাঁর সুনাম ও সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে রয়েছে। তিনি ১৯৮৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আলকরণ ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন।

১৯৯৬ সালে তিনি দেশের আধুনিক ক্রীড়ার জনক হিসেবে পরিচিত শেখ কামাল প্রতিষ্ঠিত চট্টগ্রাম আবাহনী লিমিটেডর মহাসচিব নির্বাচিত হন এছাড়া কেন্দ্রিয় শেখ রাসেল ক্রীড়া চক্রেরও অন্যতম প্রধান পৃষ্ঠপোষক।

১৯৮৯ সালে চট্টগ্রাম মেট্টোপলিটন আইন-শৃংখলা উন্নয়ন পরিষদের মহাসচিবের দায়িত্ব পালন ও চট্টগ্রাম প্রেসক্লাব, মা ও শিশু হাপাতালসহ বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক ও দাতা সদস্য।

৮০ দশকে আওয়ামী লীগের সাধারণ কর্মী হিসেবে যে রাজনৈতিক জীবনের সূচনা করেছিলেন আজ সে সংগঠন থেকে নির্বাচিত পার্লামেন্টের গর্বিত মেম্বার ও সংসদীয় কমিটির নীতি নির্ধারক ।সরকার ও সংসদের প্রতিনিধি হিসেবে তিনি একাধিকবার বিশ্বের বিভিন্ন দেশ সফর করেন।

২০০৯ সাল থেকে বিগত প্রায় ১৩ বছর পটিয়ার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন সহ শিক্ষা, সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান নেই যেখানে তার অনুদান ও সহযোগিতায় উন্নয়ন হয়নি। তিনি উদার মনের মানুষ নিজ দলের মধ্যে জনপ্রিয় তেমনি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষরাও তাঁর চিন্তা-চেতনা ও কর্মের প্রশংসায় অনুকরণ করছেন।

সংসদ সদস্য নির্বাচনের আগেই তিনি পটিয়ার মানুষের সেবা করার লক্ষ্যে পাড়া-মহল্লায়, গ্রাম – গন্জে, মাঠে – ঘাঠে এমনকি প্রত্যান্ত অঞ্চলের সাধারণ অসহায় লোকজনের বিপদে আপদে দু:খ-দুর্দশার খবর নিতেন । সংসদ সদস্য নির্বাচিত হবার পরও সে ধারা অব্যহত রেখেছেন ।

পটিয়ার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ক্রীড়া, বিদ্যুতায়ন, আশ্রয়ন ও কর্মসংস্থানসহ সার্বিক উন্নয়নের যে মডেল স্থাপন করেছেন তা দেশের অন্যান্য এলাকার জন্য অনুকরনীয় হয়ে থাকবে ।সংসদ অধিবেশনের দিনগুলো ছাড়া বাকি সময় তিনি পটিয়ার মানুষের সাথেই কাটান।

তিনি বলেন, পানির অপর নাম জীবন,পানি ছাড়া কোন প্রাণি বাঁচতে পারে না তেমনি আমিও পটিয়ার মানুষ ছাড়া থাকতে পারি না।

পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, উপজেলা আ”লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম সামশুজ্জামান চৌধুরী,( এম,পির) পি, এস ও আ”লীগ নেতা হাবিবুল হক চৌধুরী,আ” লীগ নেতা,ও ঐতিহ্যবাহী এ,এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় সভাপতি সরোয়ার হায়দার, বিশিষ্ট সমাজ সেবক, আ”লীগ নেতা ও মোজাফফরাবাদ স্কুলের সভাপতি গোলাম সারোয়ার চৌধুরী (মুরাদ) পৌর কাউন্সিলর মুহাম্মদ আবু ছৈয়দ, গোফরান রানা, বুলবুল আকতার যুবলীগ নেতা নুর আলম সিদ্দিকী, ৩ নং ওয়ার্ড পৌর সস্পাদক মোঃ মাহাবুল আলম, পটিয়া সরকারী কলেজের সাবেক সভাপতি নাজমুল সাকের সিদ্দিকী,দক্ষিণ ভুষি ইউনিয়ন সভাপতি মিহির চক্রবতী, ইউ, পি সদস্য মো মাহাবুল আলম, যুবলীগ নেতা মাহামুদুল হাসান রিন্টুসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা সোশ্যাল মিডিয়ায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর জম্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে, আল্লাহ তাঁকে দীর্ঘায়ু করুন

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.