পটিয়া পৌরসভার প্যানাল মেয়র আবু ছৈয়দের বোনের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের পটিয়া পৌরসভার প্যানাল মেয়র, কাউন্সিল, ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, মুহাম্মদ আবু ছৈয়দের ছোট বোন ও আমিরুল আউলিয়া হযরত শাহ্ আমিরুজ্জামান (রঃ) এর নাতি আলহাজ্ব মনজুর রশীদ আমিরীর সহধর্মীনি মরহুম জান্নাতুল ফেরদৌস রশীদ আমিরী (৩৪) ইন্তেকাল করেছেন। (ইল্লা…….রাজেউন)।
রবিবার সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আই, সি, ইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার স্বামী, ১ ছেলে, ১ মেয়ে, ভাই, বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার নামাজের জানাজা বাদে আসর আমীর ভান্ডার দরবার শরীফের অনুষ্টিত হয়। জানাজা শেষে আমির ভান্ডার আমিরুজ্জামান (রঃ) বড় রওজা শরীফ সংলগ্ল কবর স্হানে দাফন করা হয়।
এতে উপস্থিত আমীর ভান্ডার দরবার শরীফের সকল সদস্যবৃন্দ, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, পৌর কাউন্সিলর মো গোফরান রানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও কাউন্সিলর শেখ সাইফুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সাবেক পৌর সস্পাদক মোঃ আলমগীর আলম, ৩ নং ওয়ার্ড পৌর আ”লীগ সস্পাদক মোঃ মাহাবুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা নির্মান শ্রমিক লীগ সস্পাদক মোঃ রফিক হাসান, ৬ নং ওয়ার্ড পৌর আ” লীগ সস্পাদক মো মাহাবুল হারুনুর রশীদ , আ”লীগ নেতাদের মধ্যে, মো গিয়াস উদ্দীন আজাদ, ফজরুল কাদের মিয়া, জাফর আলম, জসিম উদ্দিনসহ সবস্তরের পেশাজীবিরা জানাজায় অংশ নেন এবং তার অকাল মৃত্যুতে বিভিন্ন মহলের গভীর শোকা প্রকাশ ও সন্তাপ্ত পরিবারে গভীর সমবেদনা জানান ।
উল্লেখ্য, তিনি আমিরুল আউলিয়া হযরত শাহ্ আমিরুজ্জামান (রঃ) এর ছোট শাহজাদা মৌলানা হারুনুর রশীদ (রঃ) এর পুত্রবধূ।
