বাঁশখালীতে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানীর পশুর বাজার

0

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালীতে কোরবানীর গরু ছাগলও মহিষের বাজার জমে উঠেছে। উপজেলা প্রশাসনের নির্ধারিত ১২ টি বাজারের পাশাপাশি গ্রামের বিভিন্ন অলিগলিতে আরো ২০/২৫ টি বাজারে চলছে নিয়মিত গরু ছাগলের বেচা কেনা।

এদিকে বাজারে নকল টাকা যাতে সরবরাহ করতে না পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাঁশখালীর সকল ব্যাংক কর্মকর্তাদের নিয়ে মত বিনিময় করেছে প্রশাসন । প্রত্যেক বাজারে নকল টাকা চিহ্নিত করার জন্য জাল টাকা রোধে মেশিনের মাধ্যমে টাকা লেনদেন করার জন্য সকল ব্যাংক এর পক্ষ থেকে সহযোগিতা করার ঘোষনা দিয়েছে দায়িত্বরতরা।

এদিকে বাঁশখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে কয়েকটি টিমে বিভক্ত হয়ে বাজারে সুস্থ গরু চেনার ক্ষেত্রে ক্রেতাদের সহযোগিতা ও সচেতন, অসুস্থ গরু ছাগল যাতে বাজারে বিক্রি করতে না পাারে সে জন্য কাজ করে যাচ্ছে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ সম্প্রাসরণ কর্মকর্তা ডা: সবুজ কান্তি নাথ, ডা: শুভ কান্তি দাশ, উপ-সহকারি প্রাণিসম্পদ সম্প্রাসরণ কর্মকর্তা মো: রেজাউল করিম, অজিন চক্রবর্তী, মো:জমশেদ আলম এসব কাজ করে যাচ্ছেন। তাছাড়া প্রাণিসম্পদ তপ্তরের বিভিন্ন ইউনিয়নে দায়িত্বরত স্বেচ্ছাসেবকগন এ সব কাজে সহযোগিতা করছে বলে জানা যায়।

এদিকে কোরবানীর গরু ছাগল থেকে শুরু করে নানা ধরনের গবাদি পশু বাজারে উঠতে থাকায় সবাই এখন নিজের পছন্দনীয় গরু ছাগল কেনার জন্য বাজারে ছুটে বেড়াচ্ছে। তবে বাঁশখালীতে প্রশাসনের নির্ধারিত ১২ টি গরু ছাগলের বাজার কালীপুর রামদাস মুন্সির হাট, চাম্বল বাজার, পৌর সভার জলদী মিয়ার বাজার, ছনুয়ার মনুমিয়াজি বাজার, পুইঁছড়ি সরলিয়া বাজার, পুঁইছড়ি বহদ্দার হাট, বাহারছড়া বশির উল্লাহ মিয়াজি বাজার, পুকুরিয়া চানপুর হাট, পুকুরিয়া চৌমুহনী বাজার, বৈলছড়ি কে বি বাজার, শীলকুপ টাইম বাজার,বড়ঘোনা সকাল বাজারসহ আরো প্রায় ১৫/২০টি বাজার রয়েছে।

দেশের বিভিন্ন স্থানে কোরবানীর ঈদ উপলক্ষে গরু ছাগলের ডিজিটাল হাট বসানো হলেও বাঁশখালীসহ দক্ষিন চট্টগ্রামে সেটার গুরুপ্ত এখন তেমন গড়ে ওঠেনি। এখানকার ক্রেতারা দেখে শুনে এসব কিনতে অভ্যস্ত। বিগত বছরের নামী দামী গরু ছাগলের বাজারগুলো বর্তমানে বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে মাইকে বাজারে বিভিন্ন সাইজের গরু ছাগল পাওয়ার প্রচারনা। এদিকে সামাজিক দুরত্ব বজায় রেখে এসব বাজারে বেচা কেনার জন্য প্রশাসনের নির্দেশনা থাকলেও অনেকক্ষেত্রে তা মানা হচ্ছে না।

এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন বাজারে সামাজিক দুরত্ব মেনে বেচাকেনার জন্য নির্দেশ দেওয়াসহ নিয়মিত তদারকি করা হচ্ছে। আর কোন ধরনের জাল নোট যাতে ব্যবহার করতে না পারে সে জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। গরু ছাগল বেচা কেনা কিংবা টাকা আদান প্রদানে কোন সমস্যা হলে পুলিশ সার্বক্ষনিক সহযোগিতা করবে বলে তিনি জানান।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার বলেন, বাঁশখালীর সকল হাট বাজারে প্রশাসনের লোকজনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়োজিক লোকজন রয়েছে। কোন ধরনের ঝামেলা ছাড়া যাতে জনগন গরু ছাগল বেচাবিক্রি করতে পারে সে জন্য প্রশাসন সার্বক্ষনিক মনিটরিং করছে বলে তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.