বাঁশখালীর পুঁইছড়িতে শহীদ মৌলভী সৈয়দ এর শাহাদাৎ বার্ষিকী পালন
বাঁশখালী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু হত্যার চট্টগ্রামের প্রথম প্রতিবাদকারী মুক্তিযোদ্ধা শহীদ মৌলভী সৈয়দ আহমেদের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে পুঁইছড়িতে আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয় ।
মঙ্গলবার বিকাল ৪টায় বাঁশখালী পুঁইছড়ী বহদ্দারহাট এলাকায় মৌলভী সৈয়দ চত্বরে বাঁশখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর কমান্ডার (অর্থ) আব্দুর রাজ্জাক, আলোচনা সভায় বক্তব্যে রাখেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শিল্পী বশাক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এস.এম রিয়াজ উদ্দীন চৌধুরী সুমন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম পাশা, সাবেক সভাপতি ইমরানুল হক ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল জামিল চৌধুরী সাকি, শহীদ মৌলভী ছৈয়দ স্মৃতি সংসদের কেন্দ্রীয় সভাপতি আকরাম হোসেন সবুজ, বঙ্গবন্ধু পরিষদ চট্টগ্রামের সভাপতি পিনাকী দাশ, জসিম চৌধুরী, শওকত হোসেন টিটু, আইন কলেজের ভিপি রায়হানুল হক, দক্ষিণ জেলা ছাত্রলীগের কৃষিবিষয়ক সস্পাদক আব্দুল কাদের রিমন, সাইদুল আমিন প্রমুখ।
দক্ষিণ জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও শহীদ মৌলভী ছৈয়দের বড় ভাই মুক্তিযোদ্ধা আলী আশরাফের ছেলে জহির উদ্দিন মো. বাবর পরিচালনায় সভায় বক্তারা বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ও অনপ্রবেশকারী তারা স্বাধীনতার এতো বছর পর আজকে যারা মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের সোনালী ইতিহাসকে বিকৃত করে তারা কারা জাতি জেনে গেছে, তাদেরকে বয়কট করা হবে।
