পটিয়ায় শাহ্ জব্বারিয়া ব্লাড ব্যাংক’র উদ্বোধন

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের আলমদারপাড়া শাহ জব্বারিয়া ব্লাড ব্যাংক গত ৩০ আগস্ট (রবিবার) উদ্বোধন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে থ্যালাসেমিয়া রোগের প্রতিরোধ এবং তরুণ প্রজন্মকে রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। রাশেদ ফারুক আলমদারের সভাপতিত্বে ও শাখাওয়াত হোসেন রিয়াজের পরিচালনায় আলমদারপাড়া বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বায়তুশ শরফ কমপ্লেক্সের সভাপতি কাজী জসীম উদ্দিন, সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মাকসুদ আলমদার, মাওলানা আবদুর রহিম, আবদুল গফুর, ইসমাইল চৌধুরী, রহমত উল্লাহ চৌধুরী, আরিফ উদ্দিন নয়ন, আলমগীর ইসলাম বাবু, হোসেন আলমদার, সাহেদুল ইসলাম মনির, রেজাউল হাসান রেজা, লোকমান হাকিম ফরমান, সায়েম মাহমুদ, কাজী জসীম উদ্দিন, কাজী জনি, কাজী সিরাজ, হাসান চৌধুরী, কাজী রিফাত, কাজী নাঈম, মো. আতাউল্লাহ, ইমন আলমদার, কাজী হেলাল,মো. হৃদয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম টেরিবাজার ব্লাড ব্যাং পরিবারের সহযোগিতায় ৪০০ লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.