স্পোর্টস ডেস্ক : স্পেনের সরকারি আদালত কর মামলা মামলা থেকে বার্সেলোনা সুপারস্টার লিওনেল মেসিকে মুক্তি দিয়েছেন। তবে এই মামলায় মেসির বাবা জর্জে হোসিও-এর বিরুদ্ধে মামলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে প্রসিকিউশন।
কর ফাঁকি বিষয়ে লিওনেল মেসি অবহিত ছিলেন না বিধায় স্প্যানিশ আদালত এই আর্জেন্টাইন সুপারস্টারকে মামলা থেকে মুক্তি দিয়েছেন। তবে এই মামলায় মেসির বাবা দোষী সাব্যস্ত হলে তার দেড় বছরের জেল হওয়ার পাশাপাশি ২ মিলিয়ন ইউরো জরিমানা হতে পারে।
আদালতের অভিযোগ, ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সময়ে বার্সেলোনা তারকা লিওনেল মেসির অগোচরে তার বাবা প্রায় ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকি দিয়েছেন।
লিওনেল মেসির আইনজীবী দাবি করেছেন, এই বার্সা তারকা তার জীবনের একটি মুহূর্তও চুক্তি বা আয় সংক্রান্ত বিষয় নিয়ে ব্যয় করেননি এবং তিনি কর ফাঁকি সম্পর্কে অবহিত নন। যে কারণে শুনানি শেষে আদালত মেসিকে কর ফাঁকি মামলা থেকে মুক্তি দেয়।
