পটিয়ায় হুইপের সাথে দুর্গোপুজা উদযাপন পরিষদের মতবিনিময়
সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এম পি বলেছেন, সরকারী দিক নির্দেশনায় দেশের জনগনের জীবনের ঝুঁকি মাথায় রেখেই কটোর দায়িত্ব ভার নিয়ে এ গুরুদায়িত্ব পালনের জন সবাইকে সচেতন, সজাগ দৃষ্টি রেখেই, একে অপরের সহায়তায় এ দুর্গা পূজাকে উদযাপন করতে পারে। যেন সকলেই করোনার মহাসংকট থেকে রক্ষার দায়িত্বে সহায়তার জন্য সরকারী দিক নির্দেশনায় স্বাস্থ্যবিধি মেনে শারদীয়া দূর্গাপূজায় প্রত্যেকের অংশ গ্রহন করতে পারে।
তবে পূজা চলাকালীন এক মন্ডপের পূজারীরা অন্য পুজারীর মন্ডপে যেতে পারবে না। সে বিষয়ে সবাইকে সজাক দৃষ্টি ও নজর দারি রাখতে হবে। সরকার প্রতি বছরের ন্যায় এ বছরও চট্টগ্রামের পটিয়ার প্রতিটি পূজামন্ডপে কটোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছেন। সরকারি অনুদানের ব্যবস্থাও রয়েছে।
শুক্রবার সন্ধ্যায় পটিয়া উপজেলা ও পৌরসভার উদ্যোগে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করার সময়ে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন ।
পটিয়া উপজেলা পূজা পরিষদের সভাপতি ঋষি বিশ্বাসের সভাপতিত্বে ও পৌরসভা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রণব দাশের পরিচালনায় বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জিতেন কান্তি গুহ, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টার্ন ঐক্য পরিষদের সভাপতি তাপস কান্তি দে, শ্রী শ্রী জন্মাষ্টমী পরিষদের পটিয়ার সভাপতি মাষ্টার শ্যামল দে, পৌরসভা পূজা পরিষদের সভাপতি বিশ্বজিত দাশ, সহ-সভাপতি সন্জিত দাশ, উপজেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক কাজল চৌধুরী, সহ-সভাপতি যদু রঞ্জন চৌধুরী, উত্তম কুমার দে, রাজিব সেন, সুনিল দে, দেবর্ষি চক্রবর্ত্তী, মেম্বর টিটু দেব , মেম্বার, দেবাশীষ চৌধুরী, বিশ্বজিত রায় ড্যানী, শিল্পী মিত্র, ঝর্ণা দত্ত, সুমি দে মেম্বার, মিল্কী চৌধুরী, রিংকি দেব, নয়ন শর্ম্মা, সুজয় মিত্র, সোহেল চৌধুরী, বিপ্লব চৌধুরী।
পটিয়া উপজেলার ১৭ ইউনিয়নসহ একটি পৌরসভার মধ্যে আসন্ন দূর্গা পূজায় ১৮৩টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হবে।পটিয়ায় দূর্গোপূজা উদযাপন পরিষদের মতবিনিময় হুইপ সামশুল হক সরকারি দিক নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে দূর্গা পূজায় অংশ গ্রহন করার জন্য সবাইকে আন্তরিক আহবান জানান।
