প্রধানমন্ত্রী আজ ৫ প্রকল্পের উদ্বোধন করবেন

0

সিটিনিউজবিডি : ভিডিও কনফারেন্সে মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়ার তিনটি উপজেলার ৫টি প্রকল্প উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে তিনি এসব প্রকল্পের উদ্বোধন করবেন।

আশুগঞ্জে ৩টি নতুন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, নাসিরনগর উপজেলার বলভদ্র সেতু ও ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করবেন তিনি।

আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এএমএস সাজ্জাদুর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন তিনটি ইউনিট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এসব ইউনিট হলো- ২ হাজার ১শ ১৬ কোটি টাকা ব্যয়ে ২২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন সিম্পল সাইকেল পাওয়ার প্লান্ট, সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ১ হাজার ৪শ ২৮ কোটি টাকা ব্যয়ে ২০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ইউনাইটেড পাওয়ার লিমিটেডের মডিউলার পাওয়ার প্লান্ট এবং প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ৫১ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আশুগঞ্জ মিডল্যান্ড পাওয়ার প্লান্ট।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ২১ কোটি ৮৬ লাখ টাকা ব্যয়ে হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বলভদ্র নদীর উপর নির্মিত সেতুর উদ্বোধন করবেন।

একই সময় ব্রাহ্মণবাড়িয়া শহরে ৪৯৬ দশমিক ৪২ মিটার দীর্ঘ একটি ফ্লাইওভারের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.