হাসপাতালে ভর্তি মাশরাফি

0

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার শুরু হওয়া জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে মাঠে নামার কথা ছিল তার। শুক্রবার খুলনার উদ্দেশে রওয়ানা হতেন তিনি। কিন্তু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন মাশরাফি।

হাসপাতালে মাশরাফির সঙ্গে থাকা ঘনিষ্ঠ বন্ধু বাবলু শুক্রবার সকালে জানিয়েছেন, রাত আড়াইটার দিকে মাশরাফিকে এ্যাপোলো হাসপাতালে আনা হয়েছে। এখনো শরীরে প্রচণ্ড জ্বর।

জাতীয় দলের অধিনায়কের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীও। তিনি বলেন, ‘এখনো পর্যন্ত বিস্তারিত জানি না। তবে মাশরাফি ডেঙ্গুতে আক্রান্ত, এটা নিশ্চিত করা হয়েছে। ওখানকার ডাক্তারের সঙ্গে কথা হয়েছে আমার। আমি দুপুরের দিকে হাসপাতালে যাব।’

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.