পুরোদমে চলছে পুজার শেষ মুহুর্তের আয়োজন

0

সিটিনিউজবিডি : শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সারাদেশে চলছে ব্যাপক প্রস্তুতি। পুরোদমে চলছে প্রতিমা ও পূজামণ্ডপ তৈরির কাজ। আগামী ১৯ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এ মহোৎসব শুরু হবে। প্রতিমার রূপকে নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির শিল্পীরা। আয়োজকদের ব্যস্ততাও কম নয়।

প্রতিমা তৈরিতে ইতোমধ্যে খড় আর মাটির কাজ শেষ হয়ে গেছে। এখন দোমাটির কাজ চলছে। আবার অনেক মন্ডপে চলছে রং লাগানোর কাজ। আগামী এক সপ্তাহের মধ্যেই দুর্গার প্রতিমাগুলোতে রং লাগিয়ে সুসজ্জিত করা হবে। রংয়ের কাজ শেষ হলেই শুরু হবে পূঁজার কাজ জানালেন প্রতিমা তৈরির কারিগররা।

সব ধর্ম বর্ণের মানুষের সহযোগিতায় পূজা হয়ে থাকে। এ বছরও ব্যাপক আড়ম্বের সঙ্গে দুর্গা উৎসব পালন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দেশের প্রতিটি মণ্ডপ কমিটিকে সর্তকতার সঙ্গে মূর্তি পাহারা দেওয়ার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন । যাতে করে কেউ কোনো ক্ষতি করতে না পারে। প্রতি বছরের ন্যায় প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মণ্ডপগুলোতে আনসার সদস্য নিয়োজিত থাকবে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন।

……..জুয়েল

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.