সিটিনিউজবিডি : আজ ১০ই অক্টোবর। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে খারঘর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনী জাহাজে করে এসে এখানে আক্রমণ চালায়।
নির্বিচারে গুলি করে ৫৩ জন নারী–পুরুষ–শিশুকে হত্যা করে। তাদের নির্মমতার শিকার হয়ে আহত হন ১শ ২৭ জন। নিহত ৫৩ জনের মধ্যে ২৭ জনকে কবর দেয়া হয় খারঘর গণকবরে।
প্রতি বছর ১০ অক্টোবর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে খারঘর গণহত্যা দিবসটি পালন করা হয়। এ দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছর সরকারিভাবে প্রশাসন এবং স্কুল–কলেজের ছাত্র ছাত্রী, এলাকার প্রবীণ ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খারঘর গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
