সিটি নিউজঃ সিলেটে রায়হান হত্যাকান্ডের প্রধান আসামী দারোগা আকবর শেষতক গ্রেফতার হয়েছে। রায়হানকে মাত্র দশহাজার টাকার জন্য তাকে নির্মমভাবে হত্যা করে আকবর।
সিলেটের এক সীমান্ত কানাইঘাট। সেখানে তাকে পাওয়া যায়। নিস্টুরতার এক চরম অধ্যায় সৃষ্টি করেছে এই আকবর। অবিলম্বে তাকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা ও তার ফাঁসী দাবী করেছে সিলেটের জনগণ।
কেউ আইনের উর্ধে নয়। সরকার অপরাধীকে আটক ও আইনগত ব্যবস্থা নিতে বদ্ধপরিকর। এই সরকারের আমলে কেউ অপরাধ করে পার পাবে না।
সরকারের এই উদ্যোগ ও আকবরকে আটকে আইনশৃংখলা বাহিনীর প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন সিলেটবাসী।
