বোয়ালখালীতে ১০ মামলার পলাতক আসামীসহ গ্রেফতার ৫

0

বোয়ালখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বোয়ালখালীতে ১০ মামলার পলাতক আসামী রাজেশ দাশসহ পরোয়ানাভূক্ত ৫ আসামীকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশ ।
মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে ৪টি সিআর সাজা, ৯টি সিআর ও ১টি জি আর পরোয়ানাসহ মোট ১৪ টি পরোয়ানা তামিল করে বলে জানান পুলিশ। আসামীদের মধ্যে ৪টি সাজাপ্রাপ্ত ও ৬টি প্রতারণা পূর্বক অর্থ আত্মসাৎ সংক্রান্ত রুজুকৃত মামলা সহ মোট ১০টি মামলার পলাতক আসামী।

গ্রেফতারকৃতরা হলেন, পূর্ব ধোরালার নির্মল কান্তি দাশ রাজেন দাশ, পশ্চিম কধুরখীল আলেফখান বাড়ীর মোঃ জাকের আলমের ছেলে মোঃ শফিকুল আলম খোকন, আকলিয়ার মৃত আমিনুল হকের ছেলে মোঃ আজম, একই এলাকার পেয়ার মোহাম্মদের ছেলে মোঃ ইমন ও মধ্যম শাকপুরা কাজী বাড়ীর মৃত ইউনুছের ছেলে মাসুদুর রহমান।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান,আসামীদেরকে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.