স্পোর্টস ডেস্ক : ইউরো-২০১৬ চূড়ান্ত পর্বে পৌঁছে গেছে স্পেন। শুক্রবার রাতে লুক্সেমবার্গকে হারিয়েছে দুবারের চ্যাম্পিয়ন স্পেন। স্বাগতিক হিসেবে খেলতে নেমে ৪-০ ব্যবধানে হারিয়েছে লুক্সেমবার্গকে।
‘সি’ গ্রুপের লুক্সেমবার্গকে ধরাশায়ী করেছে স্পেন। স্পেনের হয়ে সান্তি কাজরলা ও পাকো আলকাসের জোড়া গোল করেছেন। স্পেনকে গোলের জন্য ৪২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ৪৩ মিনিটে স্পেনকে এগিয়ে নিয়েছেন কাজরলা। লুক্সেমবার্গের গোলরক্ষক পেদ্রোর জোরালো শটটি ফিরিয়ে দিলেও ব্যর্থ হননি কাজোরলা।
খেলার প্রথমার্ধে আর কোন গোল পায়নি দু’দল।
বিরতির পর আরও ৩ গোল করেছে স্বাগতিকরা। ৬৭ মিনিটে দলের দ্বিতীয় গোল করেছেন আলকাসের। আবারো দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন আলকাসের ৮০ মিনিটে। আর ৮৫ মিনিটে চতুর্থ গোলটি করেন কাজোরলা। যেটি ছিল তার নিজের দ্বিতীয় গোল।
তবে খেলার ১০ মিনিটে চোট পেয়ে মাঠ ছেড়েছেন স্পেনের মিডফিল্ডার ডেভিড সিলভা। আর ৩৪ মিনিটে মাঠ ছাড়েন স্ট্রাইকার আলভারো মারাতো। তাদের পরিবর্তে মাঠে নামেন যথাক্রমে হুয়ান মাতা এবং পাকো আলকাসের।
