জুবায়ের সিদ্দিকীঃ অডা ব্যায়াগ বেচিকিনি কানাডার বেগমপাড়া যাইগই চল্। ঘুষখোর অ’ল তারার বউ বাইচ্চারে হেডে বাড়ীঘর গরি দিয়ে। সাহেব অ’ল থাকেদে এদেশত। এডে লইট্যা মাছ খাইয়েনে দইজ্জ্যার জোয়ারত্ ন ‘ডুবি যনগই ভালা হইব।
এভাবেই কবির হাটের লাইল্যা তার খালা বাছনির মা’কে অনুনয় বিননয় করে গতকাল সোমবার বলছিলেন।
চাঁটগায় কয়েকজন চিহ্নিত আমলাও বেগম পাড়ায় বাড়ী করার খবরে লাইল্যা বলেন, আগে যাইত মাস্তান অ’ল মামলা খাই। তারপরে যাইত রাজনীতিবিদ অ’ল। এখন যাদ্দে বড় বড় সাহেব অল’র পরিবার। তারারে সরকার পুছার ল’নর দরকার–বেগম অ’ল কেনে চলর।
