জুবায়ের সিদ্দিকীঃ টেকনাফের বরখাস্তকৃত ওসি প্রদীপ টেকনাফে ছিল এক আতংকের নাম। সরকারী অস্ত্রধারী সন্ত্রাসী ওসি প্রদীপ ছিল মূলত ইয়াবা ব্যবসায়ী। টেকনাফ থানার ওসি প্রদীপ দাস ছিল একজন নিষ্ঠুর ও বন্যপশুর মতোই হিংস্র প্রকৃতির মানব নামের দানব।
ওসি প্রদীপসহ তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে চার্জশিট প্রদান করার সময়ে আদালতের বারান্দায় উপস্থিত দোকানদার করিম জানান, টেকনাফের তৎকালীন ওসি প্রদীপ শুধু টাকার জন্য মানুষকে পাখিরমতো গুলি করে মারতো। মায়ের বুক থেকে সন্তানকে ছিনিয়ে নিয়ে এই প্রদীপ হত্যার সানাই বাজিয়েছে।
আইনকো তোয়াক্কা না করে মানুষ হত্যা করে টাকার পাহাড় করা প্রদীপ শুধু দেশে নয় ভারতের একাধিক স্থানে বাড়ী ক্রয় করা ছাড়াও ভারতে পাচার করেছে কোটি কোটি টাকা।
