দিলীপ তালুকদারঃ প্রায় মাসখানেক হয়ে গেল আমন ধান উঠা শুরু করেছে। বাজারে নতুন চালের সরবরাহও বেড়েছে। তারপরেও চালের দাম কমার কোন লক্ষন নেই, বরং বাড়ছে।
গত কয়েকদিনে চালের দাম বস্তাপ্রতি বেড়েছে একশ টাকা। সপ্তাহ ব্যবধানে বেড়েছে ২শ টাকা পর্যন্ত। অথচ এই সময় চালের দাম বাড়ার কথা নয়। উত্তরবঙ্গের মিল মালিকেরা অযোক্তিকভাবে চালের দাম বাড়াচ্ছেন বলে দাবী ব্যবসায়ীদের।
চাক্তাইয়ের একজন চাল ব্যবসায়ী বললেন, “এয়া করোনা চলের, চাইলেরও করোনা হইয়ে, নইলে এইল্লা ক্যা হইত বাজি। ইবা কি মগের মুল্লুক না?
