শাহরিয়ার সিদ্দিকীঃ ভারতীয় গরুর পেটে ঢুকিয়ে আনা হচ্ছে ইয়াবা। এমন তথ্য দিলেন বাহ্মণবাড়িয়ার কসবা থানার ওসি লোকমান হোসেন।
তিনি জানান, প্রথমে পলিথিনে ইয়াবা মুড়িয়ে গরুকে খাওয়ানো হয়। পরে জবাই শেষে মাংস বিক্রির পাশাপাশি পলিথিন থেকে বের করা হয় ইয়াবা। একারনে ভারতীয় গরুর ভূঁড়ির কদর বেড়েছে।
তিনি আরো বলেন, গরু পাচার বন্ধ করতে হবে। কারণ গরু আসলে মাদকও আসবে।
