নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান

0

স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেলো না পাকিস্তান। টি টুয়েন্টিতে ১৬৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করেও ম্যাচ জিততে পারেনি পাকিস্তান।

সেডন পার্কে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে তারা ৬ উইকেটের বিনিময়ে ১৬৩ রান তোলে। হাফিজ নট-আউট থেকে যান ব্যক্তিগত ৯৯ রানে। ৫৭ বলের ইনিংসে তিনি ১০টি চার ও ৫টি ছক্কা মারেন। বাকিদের মধ্যে বলার মতো রান শুধু ওপেনার মোহাম্মদ রিজওয়ানের ২২।

নিউজিল্যান্ডের হয়ে টিম সাউদি ৪ ওভারে ২১ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন জিমি নিশাম ও ইশ সোধি। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯.২ ওভারে মাত্র ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬৪ রান তুলে নেয়। মার্টিন গাপটিল ২১ রান করে আউট হন। টিম সেফার্ত ৮টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৬৩ বলে ৮৪ রান করে অপরাজিত থাকেন।

ক্যাপ্টেন উইলিয়ামসন বাবা হওয়ার পর প্রথম ম্যাচে মাঠে নেমে নট-আউট থাকেন ৫৭ রান করে। ৪২ বলের ইনিংসে তিনি ৮টি চার ও ১টি ছক্কা মারেন।

৯ উইকেটে জয় তুলে নিয়ে নিউজিল্যান্ড এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পোরে। পাকিস্তানের হয়ে একমাত্র উইকেটটি নেন ফাহীম আশরাফ। ম্যাচের সেরা হয়েছেন টিম সাউদি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.