বাঁশখালীতে অগ্নিকান্ডে ৬ দোকান পুড়ে ছাইঃ তালাবদ্ধ বৃদ্ধের মৃত্যু 

0

বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানের ভিতর তারাবদ্ধ থাকা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ৬ টি দোকানের মধ্যে ১টি অটোরিক্সা গ্যারেজও রয়েছে। আগুনে আজিজ আহমদের ফার্নিচারের দোকানে থাকা বাদশাহ নামে ৫০ বছরের এক বৃদ্ধ আগুনে দগ্ধ হয়ে নিহত হয়।

শুক্রবার (১জানুয়ারি ) রাত সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় । সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রনে আনতে পারেনি। পরে বাঁশখালী ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

এতে প্রায় ২০-২৫ লক্ষাধিক পরিমাণ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক সূত্রে জানা যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের টিন লিডার লিটন বৈষ্ণব জানান, কাথারিয়া পূর্ব বাজারের দোকানে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যায়। আমরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে ৫টি দোকান, ১টি অটোরিক্সার গ্যারেজসহ পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে দোকানে থাকা এক বৃদ্ধ দগ্ধ হয়ে মারা গেছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবীর সিটি নিউজকে বলেন, মৃত ব্যক্তি বাদশাহ (৫০) গত ৬ মাস যাবত দোকানেই থাকতেন। তার পরিবারের লোকজন বলেছেন তিনি প্রতিবন্ধি ছিলেন। এব্যাপরে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.