সাংবাদিক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে

0

সিটি নিউজ ডেস্ক:  দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান লাইফ সাপোর্টে আছেন। রোববার (১০ জানুয়ারি) সন্ধায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি-ডিআরইউ’র সাধারণ সম্পাদক  মসিউর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।  ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, শনিবার আমরা তাকে ভেন্টিলেটর দিতে বাধ্য হয়েছি। কারণ, উনি প্রায় এক মাস ধরে চিকিৎসাধীন আছেন। উনার এখন পোস্ট কোভিড কমপ্লিকেশন দেখা দিয়েছে। তাতে উনার রেস্পায়রেটরি মাসেলসগুলোর শক্তি কমে গেছে। ফলে যে পরিমাণ গতি প্রয়োজন তিনি সেটা দিতে পারছেন না। রেস্পায়রেটরি ড্রাইভ ঠিক না থাকলে শরীরে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। এ কারণে ভেন্টিলেটর দেওয়া ছাড়া উপায় থাকে না। শনিবার থেকে তিনি ভেন্টিলেটরে আছেন এবং স্থিতিশীল আছেন।

প্রসঙ্গত, গত ডিসেম্বর মাসে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর থেকেই রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) চিকিৎসাধীন আছেন।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.