সিটিনিউজবিডি : জাপানি নাগরিক হোশি কুনিওকে রংপুরে দাফন করা হয়েছে। মঙ্গলবার ভোরে সিটি করপোরেশনের মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয় বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট প্রিয় সিন্ধু তালুকদার।
তিনি জানান, জাপানি দুতাবাস থেকে হোশি কুনিওকে রংপুরে দাফনের অনুমতি দেওয়ার পর গোপনীয়তা অবলম্বন করা হয়। সোমবার রাত ২টার দিকে প্রশাসনের লোকজন রংপুর সিটি করপোরেশন মেয়র সরফুদ্দিন আহমেদের কাছে মুন্সিপাড়া কবরস্থানে কুনিওর লাশ দাফনের অনুমতি দিয়ে আসেন। রাত আড়াইটায় দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে প্রশাসনের কাছে কুনিওর মরদেহ হস্তান্তর করা হয়। ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতাল মর্গের পাশেই তার জানাজা হয়। পরে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে রংপুর সিটি করপোরেশনের মুন্সিপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
গত ৩ অক্টোবর রংপুর-হারাগাছ সড়কের কাউনিয়ার আলুটারিতে জাপানি নাগরিক হোশি কুনিওকে গুলি করে পালিয়ে যায় তিন দুর্বৃত্ত। উদ্ধার করে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুনিওর মৃত্যু হয়।
