চাঁদাবাজমুক্ত ব‌্যাবসা বান্ধব নগরী গড়ার অঙ্গিকার রেজাউল করিমের

0

সি টি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ ম‌নোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল ক‌রিম চৌধুরী ব‌লেন, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদকের বিরু‌দ্ধে আ‌মি সব সময় জনগণ‌কে নি‌য়ে মা‌ঠে ছিলাম। উন্নয়‌নের নেত্রী জন‌নেত্রী শেখ হা‌সিনা চট্টগ্রাম‌কে দ‌ক্ষিন এ‌শিয়ার অর্থ‌নৈ‌তিক হাব হিসা‌বে গ‌ড়ে তুল‌তে সুদুর প্রসারী প‌রিকল্পনা নি‌য়ে কাজ কর‌ছেন। চট্টগ্রা‌মের মানু‌ষের দেখভাল করার জন‌্য তি‌নি আমা‌র উপর আস্থা রে‌খে দা‌য়িত্ব ‌দি‌তে চান।

আজ মঙ্গলবার দুপু‌রে বহরদার হাটস্থ স্বজন সুপার মা‌র্কেট ব‌্যবসায়ী কল‌্যাণ স‌মি‌তির সা‌থে মতবি‌নিময় সভায়  তিনি উপরোক্ত কথা বলেন।

চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র‌ হি‌সে‌বে নির্বা‌চিত কর‌তে তি‌নি আমা‌কে নৌকা প্রতীক দি‌য়ে আপনা‌দের কা‌ছে পা‌ঠি‌য়ে‌ছেন। আ‌পনা‌দের ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে আ‌মি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ব‌্যবসা বান্ধব মহানগরী গ‌ড়ে তুলব ইনশাল্লাহ। আ‌গে জনগণ‌কে নি‌য়ে রাজপ‌থে এস‌বের বিরু‌দ্ধে ছিলাম। মেয়র হ‌য়ে রাজপথ ও প্রশাস‌নিক দপ্ত‌রের শ‌ক্তি দি‌য়ে মাদক, সন্ত্রাস, দুর্ণী‌তি ও চাঁদাবাজমুক্ত চট্টগ্রাম তোলা অসম্ভব কিছু নয়।

তিনি বলেন, হো‌ল্ডিং ট‌্যাক্স, ট্রেড লাই‌সেন্স, মশক নিধন, বর্জ‌্য অপসারন, যানজট, জলাবদ্ধতা, প‌রি‌বেশ সংরক্ষন সংক্রান্ত অন‌্যান‌্য সকল নাগ‌রিক সমস‌্যা যা আ‌ছে তা সকল শ্রেনীর প্রতি‌নি‌ধির পরামর্শক্রমে সম‌ম্বিত পরিকল্পনা দুর কর‌তে আ‌মি জন‌নেত্রী শেখ সহ‌যো‌গিতা নি‌য়ে কাজ ক‌রে যাব।

মহানগর আওয়ামী লী‌গের মু‌ক্তি‌যোদ্ধা বিষয়ক সম্পাদক আহমদুর রহমান সিদ্দী‌কি, মোহাম্মদ শাহজাহান সু‌ফি সভায় বি‌শেষ অ‌তি‌থির বক্তব‌্য রা‌খেন।

কল‌্যাণ স‌মি‌তির সভাপ‌তি দে‌লোয়ার হো‌সেন লিট‌নের সভাপ‌তি‌ত্বে ও সাধারন সম্পাদক আবুল মনসুর সিকদার এর সঞ্চালনায় অনু‌ষ্ঠিত সভায় আরো উপ‌স্থিত ছি‌লেন আবুল কা‌শেম, মো. এখ‌তেয়ার হো‌সেন, দিদারুল আলম, খোর‌শেদ আলম, মো. শাহ আলম, মো. মামুন খ‌লিফা, মো. আবদুর র‌শিদ, হারুনুর র‌শিদ প্রমূখ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.