কাউন্সিলর পদপ্রার্থী, ২৮ নং ওয়ার্ড, চসিক।

অত্র ওয়ার্ডে ৫০ কোটি টাকার ‍উন্নয়ন কাজ করেছিঃ আব্দুল কাদের

0

সি টি নিউজঃ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগরীর অন্যতম প্রাণকেন্দ্র ২৮ নং পাঠানটুলী ওয়ার্ডের জনসাধারণের সমর্থনে পুনরায় কাউন্সিলর পদপ্রার্থী হয়েছেন সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. আব্দুল কাদের। ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি বসবাসযোগ্য সমাজ বিনির্মাণে নিজেকে উৎসর্গ করে জনতার সাথে একাত্ম হয়ে ভোটের লড়াইতে সামিল হয়েছেন কাদের।

সি টি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে সাবেক কাউন্সিলর আলহাজ্ব মো. আব্দুল কাদের বলেন, অত্র ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত ও নতুন আধুনিক জনজল্যাণমুখী কার্যক্রম গ্রহনের লক্ষ্যে আমি এলাকাবাসীর দোয়া ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।

বিগত ৫ বছর অত্র এলাকায় প্রায় ৫০ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন করেছি। সরকারের বরাদ্ধকৃত টাকায় নতুন স্কুল ভবন ও সাইক্লোন সেন্টার নির্মিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এলাকায় বসবাস করে। দল, মত, ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে আছি। আমি নাগরিক কমিটি কর্তৃক মনোনীত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্ধন্ধিতা করছি। আমার মার্কা ব্যাডমিন্টন র‌্যাকেট। আমাকে সম্মানিত ভোটারগণ তাদের রায় প্রদান করলে চলমান প্রকল্পগুলো সফলভাবে সমাপ্ত করার সুযোগ হবে বলে আমার বিশ্বাস। করোনার সময় মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়াসহ দরিদ্র পরিবারের পাশে ছিলাম, বিগত ৫ বছর অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ডকে উন্নয়ন করার চেষ্টা করেছি।

একান্ত সাক্ষাৎকারে বিশিষ্ট সমাজসেবক সংগঠক ও আওয়ামী লীগ নেতা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের লড়াকু সৈনিক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাবরণ, নির্যাতিত ও বঞ্চিত এই ত্যাগী নেতা এ প্রতিবেদককে বলেন, কাউন্সিলর পুনরায় নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে আমার কিছু পরিকল্পনা রয়েছে। বিশেষ করে পানি ও পয়ঃনিস্কাশনের ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য ও চিকিৎসা খাত, দরিদ্র সহায়তা প্রকল্প ও ফান্ড গঠন, মাদকমুক্ত ওয়ার্ড গড়ে তোলা, শিক্ষার উন্নয়ন ও পরিবেশ সুনিশ্চিত করন, বিনোদন ও পরিচ্ছন্নতা, সমজিদ মাদ্রাসা ও কবরস্থান ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়নে পদক্ষেপ গ্রহন, চাঁদাবাজ ও সন্তাস দমনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নসহ চলমান প্রকল্পগুলো শেষ করাসহ ওয়ার্ডের সার্বিক উন্নয়নে সচেষ্ট হওয়া। সব সময় আমি এলাকাবাসীর পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব ইনশাল্লাহ।

আব্দুল কাদের বলেন, সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, শিক্ষা, সেবা ও উন্নয়ন অব্যাহত রাখার অঙ্গীকার নিয়ে কাউন্সিলর নির্বাচিত হলে বাস্তবায়ন করব ইনশাল্লাহ। নিশ্চয় আল্লাহ আমার সহায় হবেন।

সি টি নিউজ/ জস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.