কাউন্সিলর প্রার্থী, ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড, চসিক
সন্ত্রাস ও মাদকমুক্ত ওয়ার্ড গড়তে কাজ করবোঃ লায়ন মো. ইলিয়াছ
সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ড একটি অবহেলিত ওয়ার্ড। এই ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হয়েছেন লায়ন মোহাম্মদ ইলিয়াছ। এলাকার বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী, গরীব দুঃখী মানুষের বন্ধু তারুণ্যের আস্থাভাজন ও এলাকাবাসীর প্রিয়মুখ লায়ন মোহাম্মদ ইলিযাছ ঘুড়ি মার্কায় কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইলিয়াছ এর পিতা মরহুম হাজী মোহাম্মদ বাদশা আলম ২৬ নং ওয়ার্ডের আওয়ামী লীগের অর্থ সম্পাদক ছিলেন।
উত্তর হালিশহর এলাকায় ইলিয়াছ তার আদর্শ, সেবা, সাংগঠনিক দক্ষতা এবং প্রতিবাদী কর্মময় জীবনের বিনিময়ে পরিচিত ব্যক্তিত্ব লায়ন মোহাম্মদ ইলিয়াছ মানেই একজন কর্মমুখর মানুষর প্রতিচ্ছবি। যিনি মানুষের কল্যাণে কাজ করেন, মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করেন। ইলিয়াছের মূলধারা সমাজসেবা ও মানুষের কল্যাণ। স্বপ্ন দেখেন এবং বাস্তবায়নে এগিয়ে চলেন এলাকায় সার্বিক উন্নয়নের পথে। সমাজসেবায়, সামাজিকতায়, অধিকার সংরক্ষনে, আপোসহীনতায়, সুষ্ট বিচার ব্যবস্থায়, প্রগতিশীলতায়, ন্যায়পরায়নতা, শিক্ষা বিস্তারে, মানুষর দুর্ভোগ-দূর্গতিতে পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথচলায় মানুষের শ্রদ্ধা, ভালবাসা ও স্নেহ মমতার বন্ধনে মানুষের অনুরোধে ও চাপে এবার কাউন্সিলর প্রার্থী হয়েছেন। একজন ব্যক্তির সততা জন্ম দেয় নির্ভিকতার সাহসের।
সিটি নিউজ বিডি ডট কমকে একান্ত এক সাক্ষাৎকারে লায়ন মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমাদের ওয়ার্ড দীর্ঘদিন যাবত একটি অবহেলিত ওয়ার্ড। বিগতদিনে যারা কাউন্সিলর ছিলেন তাদের দ্বারা কোন কাজ হয়নি। ওয়ার্ডে মশার উৎপাতে মানুষ অতিষ্ঠ। মশার ওষুধ ছিটানো হয়না। জলাবদ্ধতা যেন এলাকাবাসীর জন্য একটি অভিশাপে পরিনত হয়েছে। অনাবৃষ্টিতে পানিজমে প্রতিটি রাস্তায়। উত্তর হালিশহরের একটি বনেদি পরিবারের সন্তান ও সমাজ সেবক ইলিয়াছ বলেন, বিগতদিনে নালা নর্দমার কাজ হয়নি। রাস্তাঘাট সংস্কার হয়নি। মাজারগলি ও ঠান্ডামিয়ার গলি পরিস্কার না করার কারনে জলাবদ্ধতা এখন চরমে। এখানে বিচার ব্যবস্থা ভাল নয়, সন্ত্রাস ও মাদকের ছড়াছড়ি খুব বেশী। সন্ত্রাস ও মাদকের কারনে তরুণ সমাজ ও ছাত্র/ছাত্রীরা মাদকে আসক্ত হচ্ছে।
তিনি বলেন, আমি জনগনের সেবক হযে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে উদ্যোগ নেব যদি মানুষ আমাকে মূল্যায়ন করেন। তারুন্য হলো বর্ষার খরস্রোতা নদী। আর নদী হলো প্রকৃতির সুধাধারা। তারুন্য ধারণ করে সত্য প্রতিষ্ঠার প্রেরণা। ভেঙ্গে গড়ার আকাঙ্কা। আমি ভোগে নয়, ত্যাগে বিশ্বাসী। আমি জনগণের জন্য কাজ করতে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আল্লাহর অশেষ রহমত ও মানুষর দোয়া ও আশির্বাদে আমি যদি নির্বাচিত হই তাহলে এলাকার সার্বিক উন্নয়নে পরিকল্পিতভাবে উদ্যোগ নেব।
তিনি আরো বলেন, করোনার সময় মানুষের পাশে ছিলাম, উত্তর হালিশহর এলাকায় অর্থাৎ আমার ওয়ার্ডে স্থানীয় ও অস্থানীয়, ভাড়াটিয়াসহ সকলের ঘরে ঘরে ত্রাণ সামগ্রী ও চিকিৎসা সামগ্রী পৌঁছিয়েছি। রমজানে ইফতার সামগ্রী ও ঈদে কাপড় বিতরণ করেছি। ধূলোবালি ও রোগব্যাধী ছড়িয়ে না পড়ার জন্য আমার ওয়ার্ডের অলিগলি, রাস্তায় ও নালা নর্দমায় ট্যাঙ্কলরি দিয়ে পানি ছিটানোর ব্যবস্থা করেছি। করোনা ও লক ডাউনের সময় অত্র ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার অক্লান্ত চেষ্টা করেছি। সবসময় মানুষের পাশে সুখে দুঃখে আপদে বিপদে ছুটে গিয়েছি এবং যাচ্ছি। একদিনের জন্যও ঘরে বসে থাকিনি। প্রথম দিকে মানুষকে উদ্ভুদ পরিস্থিতি মানিয়ে নিতে সচেতন করা, পরিচ্ছন্নতা ও জীবানু নাশক পানি ছিটানোর কার্যক্রমের পাশাপাশি সুরক্ষা সামগ্রী পৌঁছিয়ে দিয়েছি জীবনের মায়া উপেক্ষা করে।
জলাবদ্ধতা ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা জনগণকে দূর্ভোগ ও দূর্গতিতে পরিনত করেছে। জনগণ যদি আমাকে নির্বাচিত করেন তাহলে তাদের ভালোবাসার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো ইনশল্লাহ্। অবহেলিত এই ওয়ার্ডে অতীতে যারা জনপ্রতিনিধি হয়েছিলেন তারা এলকাার উন্নয়নে কাজ করেননি। নালা-নর্দমা পরিস্কার না হওয়ায় শতাধিক খাল নালা ভরাট থাকে বছরজুড়। পানি চলাচল বাধাগ্রস্থ হওয়ায় নালা উপচে অনেক এলাকায় পানি উঠে যায় সড়রে উপর।
বেকার সম্যা, ময়লা-আবর্জনা, অস্বাস্থ্যকর পরিবেশ, বিশুদ্ধ পানির সমস্যা, নালা-নর্দমা ও রাস্তাঘাটের সমস্যার শেষ নেই। আমাদের ওয়ার্ডে আছে চিহ্নিত ভূমিদস্যু। এসব ভূমিদস্যু রাজনৈতিক পরিচয় ব্যবহার করে মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো ইনশল্লাহ। আমি সব সময় এলাকার গরীব দুঃখী মেহনতি মানুষের সেবায় নিজেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রেখেছি। আমি নির্বাচিত হলে এলকাবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবো।
সুপেয় পানির ব্যবস্থা করতে পরিকল্পিতভাবে উদ্যোগ নেব। জনগনের সেবা করার সুযোগ আল্লাহ যদি দেন, মানুষ যদি ভোটের দিন ইভিএম এর মাধ্যমে তাদের রায় প্রদান করেন তবে এলাকাবাসীকে একটি নান্দনিক ও পরিচ্ছন্ন ওয়ার্ড উপহার দেব। আমি এলাকাবাসীর দোয়া ও আশির্বাদ কামনা করছি। এলাকাবাসী চায় পরিবর্তন। এলাকাবাসী চায় নতুন মুখ। এলাকাবাসী চায় তারুণ্য।
সি টি নিউজ/ জস
