সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর ২৬ নং ওয়ার্ডে অলিতে গলিতে কয়েকদিন ধরে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মো. রেজাউল করিম ও স্বতন্ত্র প্রার্থী লায়ন মোহাম্মদ ইলিয়াছের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে।
২৬ নং ওয়ার্ডের অধিবাসী ও নতুন বাজারের স্থায়ী বাসিন্দা এক আওয়ামী লীগ নেতা বলেন, রেজাউল ভাই ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ ভাইয়ের পোস্টার ছেড়া হচ্ছে। ব্যবসায়ী আমীন বলেন, ইলিয়াছ ভাই ও রেজাউল ভাইয়ের পক্ষে আমরা কাজ করছি। দুর্বৃত্তরা নির্বাচনের সুষ্ট পরিবেশকে নষ্ট করতে আওয়ামী লীগের সাইনবোর্ড ব্যবহার করলেও ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে গোলযোগ সৃষ্টির। এব্যাপারে প্রশাসনের নজর দেওয়া প্রয়োজন।
স্থানীয় জনগণ জানান, আওয়ামী লীগের সুনাম নষ্ট করতে এই চক্রটি কাজ করছে। প্রশ্ন হলো, পোস্টার ছেড়ার গডফাদার কে? এরা কারা?
সিটি নিউজ/জস
