আবিদর পাড়া এলাকায় কাউন্সিলর প্রার্থী সোহেলের গণসংযোগ
সিটি নিউজঃ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড এলাকা আবিদর পাড়ায় বিশাল গণসংযোগ করেন জনগনের মনোনীত ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাবেক সফল কাউন্সিলর আলহাজ্ব এইচ এম সোহেল।
গণসংযোগকালে তিনি উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যয়ে ঘুড়ি মার্কায় ভোট দেওয়ার জন্য ওয়ার্ডবাসীর প্রতি আহবান জানান।
উক্ত গণ্যসংযোগে আবিদর পাড়া সমাজের গণমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা আবুল কালাম, বিশিষ্ট্য সমাজ সেবক হাজী জানে আলম, হাসান মুরাদ সেলিম, হাজী মঞ্জুর ইসলাম, চাঁন মোহাম্মদ, আব্দুল ওয়াহাব, মঞ্জুর আলম কোম্পানী, আব্দুল হালিম, প্রিন্স মঞ্জু, আব্দুল আলিম, সিরাজ উদ্দিন, নিজাম উদ্দিন, মোঃ বেলাল, আব্দুল হামিদ, আব্দুল শুক্কুর, বাহাদুর, আলমগীর, বাদশা প্রমূখ্।
