মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা’র গণসংযোগ

0

সিটি নিউজঃ আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনীত করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য ১৪, ১৫ ও ২১নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা (প্রতীক বই)।

২১নং জামালখান ওয়ার্ডে ঝাউতলা সেবক কলোনী, আবেদীন কলোনী, মোমিন রোড, চেরাগী পাহাড় মোড় হয়ে জামালখান প্রেসক্লাব সম্মুখস্থ আশে পাশে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। বাংলাদেশ আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্থিগুলো জনগণের কাছে তুলে ধরেন এবং আগামীতে চট্টগ্রামকে আরো নান্দনিক চট্টগ্রাম হিসেবে এবং ১৪,১৫ ও ২১নং ওয়ার্ডের জনগণকে সেবার মনোভাব নিয়ে নিজের পরিকল্পনাগুলো তুলে ধরেন।

শেখ হাসিনার অর্জন আমাদের ঘরে বা বাসায় এখন বিদ্যুৎ আর যায় না। ২০২৩ সাল পর্যন্ত পরিকল্পনা বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বর্তমান সরকার। ২০২১ সালের মধ্যে সারা বাংলাদেশব্যাপী শতভাগ বিদ্যুৎয়ান করা হবে।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম.রেজাউল করিম চৌধুরীর জন্য ভোট চেয়েছেন এবং দোয়া কামনা করেছেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা রাশেদুল আলম রাশেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি হাজী সাহাব উদ্দিন, ইমতিয়াজ আহমদ, কাউন্সিলর পদপ্রার্থী শৈবাল দাশ সুমন (ঠেলাগাড়ি প্রতীক), সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী আনজুমান আরা (বই প্রতীক), চট্টগ্রাম মহানগর যুবলীগ সদস্য শেখ নাছির আহমেদ, ফরহাদুল ইসলাম রিন্টু, হুমায়ন কবির মাসুদ, মো: জাহেদ মিয়া, ইকবাল আহমেদ ইমু, ইসমাইল উদ্দিন লিটন, জাহেদুল ইসলাম মঞ্জু, মনির হোসেন, ইমরান খান, সরওয়ার জাহান নূর আদিব, মো: রিগ্যাল, আরাফাত জাহেদ অনিক, ফিরোজ আহমেদ রুবেল, জহির উদ্দিন, শাহনেওয়াজ জসিম প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.