বাকলিয়া-দেওয়ানবাজারে রেজাউলের পক্ষে বাচ্চুর গণসংযোগ

0

সিটি নিউজ ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর পক্ষে গণসংযোগ করেছেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত বাকলিয়া, দেওয়ানবাজার এবং আন্দরকিল্লায় গণসংযোগ করেন তিনি।
তার সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের শতাধিক নেতাকর্মীও নৌকার পক্ষে প্রচারণা চালান।

গণসংযোগকালে আরশেদুল আলম বাচ্চু বলেন, রেজাউল করিম বীর মুক্তিযোদ্ধা তাঁর রাজনৈতিক জীবনে কোনো দাগ নেই। সাধারণ মানুষ ও দলের জন্য তিনি কাজ করেছেন। কোনো অন্যায়-অপরাধকে তিনি প্রশ্রয় দেননি। মেয়র নির্বাচিত হলে সেই ধারা বজায় রাখবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন ৬নং সংরক্ষিত ১৭,১৮,১৯ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর শাহীন আক্তার রোজী, মহানগর ছাত্রলীগের সাবেক সদস্য ইফতেখার উদ্দিন বাবলু, সাবেক ছাত্রনেতা রফিকুল আলম রুবু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নাদিম উদ্দীন, মহানগর ছাত্রলীগের সহ সভাপতি শাহিন জুবায়ের বাপ্পী,

১৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. হানিফ,এমইএস কলেজ ছাত্রলীগনেতা আজিজুর রহমান,আবু সাঈদ মুন্না,আবদুল মানুন,শাওন,নোমান ফাহিম, কোতোয়ালী থানা ছাত্রলীগনেতা মুজিবুর রহমান,আনোয়ারুল কবির জুয়েল,বাকলিয়া থানা ছাত্রলীগনেতা সায়েম,ঈরাস চৌধুরী, রিজান চৌধুরী, বাকলিয়া শহীদ এন এম এম জে কলেজ ছাত্রলীগনেতা সাইফুজ্জামান চৌধুরী আবীর,

সুজন শাহ, ১৮ নং ওয়ার্ড ছাত্রলীগনেতা সাগর গিয়াস,১৯ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা মোস্ট শাওন,শাফায়াত রুকন,বিপ্লব মিত্র ও আমজাত প্রমুখ

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.