গরীবের সুপার শপ ‘অদল বদল’

0

সিটি নিউজঃ একজনের আবর্জনা, অন্যজনের সম্পদ, এই লক্ষ্যে এবার বিদ্যানন্দ শুরু করেছে ব্যতিক্রমি একটি উদ্যোগ। পথশিশুদের জন্য এক টাকার আহার, এক টাকার চিকিৎসার জন্য হাসপাতাল তৈরী করার পর এখন গরীবের সুপার শপ ‘অদল বদল’ চালু করেছে। যেখানে একজনের অপ্রয়োজনীয় পন্যটি হয়ে উঠতে পারে আর একজনের অতি গুরুত্বপূর্ণ সম্পদ।

নগরীর পাহাড়তলী সাগরিকা রোড বাইন্না পাড়া বিদ্যানন্দের মা ও শিশু হাসপাতাল প্রাঙ্গনে প্রায় ২মাস আগে শুরু হয়েছে গরীবের এ সুপার শপ। গরীব ও সমাজের অবহেলিত মানুষের কাছে এই সুপারশপ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

এলাকাবাসী বলছেন, এই সুপার শপ সত্যিই গরীবের জন্য খুব ভালো হয়েছে। বিদ্যানন্দের এই প্রয়াস সত্যই প্রশংসনীয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.