নরসিংদীতে ২ বাসের সংঘর্ষে নিহত ৫

0

সিটিনিউজবিডি : জেলার বেলাবোতে দুই বাসের সংঘর্ষে দুই নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে ২০ বাসযাত্রী। ঢাকা-সিলেট মহাসড়কের বেলাবো উপজেলার পাতিলধোয়ায় বুধবার বিকেল ৪টায় এ দুর্ঘটনা ঘটেছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, ভৈরব থেকে ঢাকাগামী চলনবিল পরিবহনের একটি বাস পাতিলধোয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের অপর একটি বাসের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মারা যান দুই নারীসহ তিনজন। গুরুতর আহত অবস্থায় ভৈরবের হাসপাতালে নেওয়ার পর মারা যান অজ্ঞাতপরিচয় আরও দুই যাত্রী। স্থানীয়রা আরও ২০ বাসযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন চিকিৎসকরা।

ভৈরব হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. নূরুল আলম জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.