সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আইয়ুব আলী বাবুল পটিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
শনিবার রাত ৯ টায় পটিয়া আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় আইয়ুব বাবুল বলেন, আমি ছাত্র জীবন থেকেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে উজ্জীবিত হয়ে ছাত্র লীগের সাথে যুক্ত হই। সেই থেকেই অধ্যাবদি আমি শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে মুজিব আর্দশকে ধারণ করেছি। আজ জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পটিয়া পৌরসভার নির্বাচনে মেয়র পদে মনোনয়ন দিয়ে পৌরবাসীকে সেবা করার সুযোগ দিয়েছেন। তাই আমি যুগ যুগ ধরে তার কাছে ঋণী। আমি পৌরবাসীকে আশ্বস্থ করতে চাই। নির্বাচিত হলে শাসক নই, সেবক হিসেবে পৌরবাসীর পাশে থাকব। অন্যায়, অনিয়ম, দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না।
বিগত ১০ বছরে পটিয়ায় ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ধারার আলোকে রক্ষা করার লক্ষ্যে আমি পরিকল্পনা প্রনয়নের মাধ্যমে পৌরসভাকে ডিজিলাইজড তিলোত্তমা নান্দনিক শহর গড়ে তোলা সময়ের দাবি।আমি মেয়র নির্বাচিত হলে জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরী ও পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদসহ সকলের মতামত নিয়ে নানা উন্নয়ন বিষয়ে সহায়তা গ্রহণ করে অন্যতম পৌর নগরী গড়ে তুলব। পটিয়া অত্যাধুনিক শহর হিসেবে রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করুক। পৌর এলাকার দখল হওয়া খালগুলো মুক্ত করন, খাল খনন, নিয়মিত পরিষ্কার, নাগরিক ভোগান্তি নিরসন, স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে। পৌরসভা প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে।
তিনি বলেন, দুস্থ ও অসহায় মানুষের চিকিৎসা প্রদানে সহায়তায় বিনামূল্যে ওষুধ বিতরণ সহ বিভিন্ন সেবা মুলক কাজ নিশ্চিত করব। জনগনই সব ক্ষমতার উৎস। মানুষের জন্য কাজ করতে চাই’।পৌর ভবনে এসে সর্বোচ্চ সেবা পাবে পৌর নাগরিকরা। আমি শাসক নই, সেবক হতে চাই।সুখে – দুঃখে, বিপদে – আপদে নানা কর্মকার্ন্ডে পৌরবাসীর পাশে থেকে সৎ, ন্যায়, নিষ্ঠাার মাধ্যমে সততার ও ন্যায়ের প্রতীক ও নিঃস্বার্থের প্রমান হিসেবে পৌর মেয়রের দৃষ্ঠান্তর স্থাপন করব ইনশল্লাহ।
চলমান উন্নয়নের পাশা পাশি নতুন খেলার মাঠ, শিশু পার্ক ও আয়বদ্ধক প্রকল্প গ্রহণ, পৌরবাসীর কাঙ্কিত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে,আমাকে প্রথম বারের মতো একবার সুযোগ দেয়ার আকূল আবেদন সাংবাদিকদের মাধ্যমে তুলে ধরেন। পৌরসভার সামনের অংশকে সাজানো হবে নতুন রুপে। পটিয়া পৌরসভার যানজট নিরসনে সড়কে ডিভাইডার নির্মাণ, অনুমোদনহীন টমটম চলাচল, রিকশার নিয়ন্ত্রণ সহ গাড়ি পার্কিং করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভা আ.লীগের সহ-সভাপতি ফজলুল হক, নাছির উদ্দিন, মামনুর রশিদ তরফদার, রাজীব দাশ রাজু, আব্বাস আহমেদ সিদ্দিকী, দেবশী চক্রবর্ত্তী, মো: শাহ আলম, সাইফুল ইসলাম, সোহেল ইমরান, মাহবুবুল আলম, দাউতুজ্জামান নাঈম উদ্দিন, আর্শীষ ধর, মো মাহাবুবুল আলম প্রমুখ।
সিটি নিউজ/ডিটি
