শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি বহিষ্কার

0

সিটি নিউজ ডেস্ক: কেন্দ্রীয় যুবলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আদিত্য নন্দীকে নগরীর ষোলশহরে নির্বাচনী প্রচারণা করতে যাওয়া সময় ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ৮নং শুলকবহর ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল বশরকে বহিস্কার করা হয়েছে।

শুক্রবার নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার এবং মাহবুবুল হক সুমনের সই করা এক চিঠিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়- ‘গঠনতন্ত্রের ২২ নম্বর শর্তের ক অনুচ্ছেদ অনুযায়ী সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী এবং অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় আপনাকে ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে গত ২৪ জানুয়ারি দুপুর ২ টায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিমের নির্বাচনী প্রচারণা করতে গিয়ে পাঁচলাইশ থানার কসমোপলিটন এলাকায় মেয়র গলির মুখে ছুরিকাহত হয়েছিলেন আদিত্য নন্দী।

এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেছেন তিনি। মামলায় আবুল বশর ও মো. জাহেদ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সিটি নিউজ/জিএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.