শিশু অধিকার দিবসে আলোচনা সভা সম্পন্ন

0

প্রেস বিজ্ঞপ্তি : স্বেচ্ছাসেবী মানব উন্নয়ন মূলক বেসরকারী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)-এর উদ্যোগে সংস্থার কোরবানীগঞ্জস্থ প্রধান কার্যালয়ে জাতীয় শিশু অধিকার দিবস ২০১৫ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক, সংস্থার ম্যানেজমেন্ট এডভাইজার জনাব সাঈদুল আরেফীন, প্রোগ্রাম ম্যানেজার জনাব শহিদুল ইসলাম, সিনিয়র প্রোগ্রাম অফিসার আরিফুর রহমান, সিডিআরপি কল্লোল কান্তি দাশ এবং সংস্থার সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

এ প্রসঙ্গে যুগান্তরের ম্যানেজমেন্ট এডভাইজার বলেন, শিশু অধিকার বাস্তবায়নে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠলগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। জাতীয় শিশু অধিকার ফোরামের সদস্য সংগঠন হিসেবে যুগান্তর যে কোনো পরিস্থিতিতে নির্যাতিন এবং সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। আজকের এই দিনে আমাদের সকলের শিশুর অধিকার রক্ষায় আরো বেশি মনোযোগী হওয়ার অঙ্গীকার করতে হবে।

সভার সভাপতি সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন বলেন, “শিশুর মানসিক ও শারীরিক বিকাশে অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারণ একটি শিশু পূর্ণ অধিকার ভোগ করতে পারলেই তার বিকাশ পরিপূর্ণতা লাভ করে। আমাদের সংস্থা শিশু বান্ধব সংস্থা। আমরা বলতে পারি, আমাদের কর্মী দ্বারা কোনো শিশু নির্যাতনের শিকার হয় না।” উপস্থিত সবাইকে এ বিষয়ে আরো মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

এখানে উল্লেখ্য, জেএসইউএস প্রতিষ্ঠালগ্ন থেকে শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নানামূখী কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.