বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি বাগড়া

0

সিটি নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টি বাগড়া বসিয়েছে। নির্ধারিত সময়ে হয়নি টসও। ম্যাচটি তাই এখনো মাঠে গড়াতে পারেনি। যদিও এরই মধ্যে সিরিজ হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে কিউইরা।

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় তামিম বাহিনী। এই ম্যাচ তাই বাংলাদেশের জন্য আরেকটি হোয়াইটওয়াশের লজ্জা থেকে রক্ষার ম্যাচ।

ইনজুরির কারণে তৃতীয় ও শেষ ম্যাচে খেলবেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরিবর্তে এদিন দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন কুমার দাস।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ:
লিটন দাস (অধিনায়ক), মোহাম্মদ নাইম, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত , আফিফ হোসেন, শেখ মেহেদী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ:
ফিন অ্যালেন, মার্টিন গাপটিল, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক ব্যাটসম্যান), উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইস সোধি, অ্যাডাম মিলনে ও হামিশ ব্যানেট।

সিটি নিউজ/এসআরএস

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.