লাইফস্টাইল : রাত পোহালেই ষষ্ঠী পুজার আরম্ভ। সুতরাং সময় আর হাতে নেই। পুজো এক রকম শুরু হয়ে গিয়েছে বলা যায়। পুজোর শপিং ইতিমধ্যেই সেরে ফেলেছেন অনেকে। তবে পোশাকের সঙ্গে মানানসই মেক-আপ না হলে, যে পুরো সাজটাই মাটি হবে। সুতারাং পোশাকের সঙ্গে মিল রেখে মেক-আপের কথা ভাবুন। কোন ধরনের পোশাক পরছেন তার ওপর নির্ভর করেই মেক-আপ করতে হবে।
অষ্টমীর অঞ্জলির দিন যে ঢাকাই শাড়িটি পরবেন তার মেক-আপ যা হবে, নবমীর নাইট আউটের লং ড্রেসের মেকআপ অবশ্যই আলাদা হবে। মনে রাখতে হবে দুর্গা পুজো বিয়ে বাড়ির সাজ নয়। অনেকটা সময় বাইরে থাকতে হবে, ভিড় ঠেলে প্যান্ড্যাল হপিং করতে হবে। স্থির হয়ে বসার উপায় নেই। তাই চড়া মেক-আপ করলেই তা ঘেঁটে যাওয়ার প্রবল আশঙ্কা। তাই বেস মেক-আপ একেবারেই প্রাথমিক রাখুন।
সকালে সান স্ক্রিনই যথেষ্ট। রাতে হালকা ফাউন্ডেশন লাগান। তবে সকাল বা বিকেল একটা নামী কোম্পনীর বিবি ক্রিম, বা সিসি ক্রিম থাকলে এই বেস মেক-আপের ঝামেলাটা অনেকটাই কমিয়ে দেয়। সানস্ক্রিন, ফাউন্ডেশন, বা কনসিলার–সব কাজ এক সঙ্গেই হয়ে যাবে। একটু শিমারি লুক ট্রাই করা যেতে পারে। বেস মেক-আপের পর হালকা করে একটু ট্রান্সলুসেন্ট শিমারি কমপ্যাক্ট বুলিয়ে নিন। খুব চড়াও দেখাবে না। আবার মুখও ঝলমল করবে।
এবার পছন্দ মতো আই মেক-আপ করে নিন। আই মেক-আপ খুব যত্ন করেই করতে হবে। কারণ ভালো চোখের মেক-আপে লুক অনেকটাই বদলে যায়, শুধু তাই নয় একমাত্র চোখের সাজই কিন্ত্ত অনেকক্ষণ টিকে থাকবে।
এথনিক বা ওয়েস্টার্ন যাই পরুন না কেন, পোশাক অনুযায়ী আই মেকআপ ট্রাই করতে হবে। স্মোকি আইজ বা ডিফাইনড আই মেকআপ দুটোই এখন মেক-আপ ট্রেন্ড। স্মোকি আইজ হলে কোহল পেন্সিল ব্যবহার করতে পারেন।
আবার ডিফাইন্ড লুকে চোখের উপরের আই লাইনারের টান নিয়ে এক্সপেরিমেন্ট করা যেতে পারে। পোশাক ও আই মেকআপ অনুযায়ী লিপস্টিকের শেড বাছুন। চোখে একটু গাঢ় মেক-আপ করলে লিপস্টিকের শেড হালকা রাখুন। নাহলে ডার্ক শেডের লিপস্টিক পরতেই পারেন।
হাতের কাছে একটা বিবি (বিউটি বেনিফিট) ক্রিম বা সিসি (কালার কারেক্টিং) ক্রিম রাখুন। ভালো একটা কমপ্যাক্টও হাতের কাছে রাখতে হবে৷ নিখুঁত মেক-আপের জন্য একটা কনসিলারও দরকার। লিপস্টিকের শেডগুলি নিয়েও আলাদা করে ভেবে রাখুন। অন্তত একটা নিউট্রাল কালারের লিপস্টিকের শেড হাতের কাছে রাখুন। নেল কালারের কথা অনেকেই ভুলে যান। তাই ম্যাচিং শেডের নেল পলিশ হাতের কাছে রাখুন। পুজোর আগে ভালো করে নেল আর্ট করিয়ে নিতে পারেন। চোখের মেক-আপের জন্য আলাদা করে আইশ্যাডোর শেড, কাজল, কোহল পেন্সিল, আই লাইনারের কথাও মাথায় রাখুন। আর শুধু বাড়ি থেকে সেজে বেরলেই হবে না৷ অনেকক্ষণ বাইরে থাকতে হবে। তাই হাতের কাছে ওয়েট টিস্যু যেন অবশ্যই থাকতে হবে। ফ্রেশ লুক বজায় রাখতে সাহায্য করবে। তার সঙ্গে একটা লিপস্টিক, একটা কমপ্যাক্ট, এবং একটা কাজলও সঙ্গে রাখুন।
