তবুও শরীরের কিছু অংশ অপরিস্কার থেকে যায়

0

লাইফস্টাইল : শরীরের পরিস্কার-পরিচ্ছন্নতা স্বাস্থ্যের জন্য যেমন ভালো, তেমনি মনও প্রফুল্ল থাকে। পরিষ্কার-পরিচ্ছন্ন করার কথা ভাবলেই প্রথমেই আসে গোসলের কথা। এ ছাড়া হাত-পা-মুখ ধোওয়া, দাঁত মাজা, নখ কাটা এগুলোকেই সাধারণভাবে আমরা পরিষ্কার করার কথা ভেবে থাকি।

তবে এর বাইরেও শরীরের প্রচুর জায়গা রয়েছে যেগুলোকে পরিষ্কার করার প্রয়োজন থাকলেও সেই তাগিদ আমরা অনুভব করি না। কিংবা সেগুলোকে পরিষ্কার করার কথা আমাদের মনে থাকে না।

আমাদের অনেকেরই ধারণা, গায়ে-মুখে দুর্গন্ধ না হলে আমরা পরিচ্ছন্ন রয়েছি। তবে আদৌও তার মানে এটা নয়। পরিচ্ছন্ন থাকতে গেলে শরীরের প্রতিটি অংশকে পরিষ্কার রাখতে হবে। জেনে শরীরের কোনো অংশগুলো আমরা প্রায়ই পরিষ্কার করতে ভুলে যাই।

* জিভ: শুধু দাঁত নয়, মুখের ভিতরটি পরিষ্কার রাখতে আমাদের সবচেয়ে বেশি করে জিভ বা জিহ্বা পরিষ্কার করা উচিত। কারণ দাঁতের চেয়ে বেশি ব্যাকটেরিয়া জিভের মধ্যে বাসা বাঁধে।

* নাভী: আমরা হাত-পা-বগল, গোপনাঙ্গ সবকিছুই পরিষ্কার রাখার দিকে নজর দিই। তবে সবসময় কী নাভী পরিষ্কার করি? একেবারেই না। আর এই জায়গাটি নোংরা হয়েই থাকে।

* ঘাড়ের নিচের অংশ: শরীরের যে অংশে আমাদের নাগাল পেতে কষ্ট হয়, তার মধ্যে রয়েছে এই অংশটি। ফলে এই অংশটি অনেক সময়ই অপরিষ্কার থেকে যায়।

* নখের ভিতর: আমরা অনেক সময়ই নখের ভিতরের অংশ পরিষ্কার করতে ভুলে যাই। আর এই অংশই হয়ে ওঠে ব্যাকটেরিয়াদের প্রিয় আবাসস্থল।

* পায়ের আঙুলের মাঝের অংশ: সুস্থ থাকতে পায়ের অংশ পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত জরুরি। তবে পায়ের আঙুলের মাঝের অংশ কখনো আমাদের পরিষ্কার করে ওঠা হয় না। আর নোংরা ডিপো হয়ে ওঠে এই জায়গা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.